Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateStylish Racing Bikes Packed With Powerful Performance And Great Mileage Check Out The Full List Before Buying Bikes
Bike News

পারফরম্যান্সে ভরপুর স্টাইলিশ এই রেসিং বাইকগুলোতে পাবেন দুর্দান্ত মাইলেজ, কেনার আগে দেখে নিন এই বিষয়গুলো

শুধু শক্তিশালী পারফরম্যান্সই নয়, সাথে থাকছে দূর্দান্ত মাইলেজ! দেখে নিন দেশের সেরা বাইক যেখানে উচ্চ শক্তির সাথে দারুণ মাইলেজ পাওয়া যায়

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 25, 2023 7:09 PM

125 সিসি বাইক সেগমেন্ট এখন নতুন কমিউটার সেগমেন্টে পরিণত হয়েছে। বিভিন্ন কোম্পানি 100 সিসি বা তার আশেপাশের ইঞ্জিনের পরিবর্তে 125 সিসির বাইক দিয়েই নিজেদের পোর্টফোলিও তৈরি করছে। KTM থেকে Bajaj, Hero থেকে TVS, Honda প্রত্যেকেরই দুর্দান্ত সমস্ত বাইক রয়েছে এই সেগমেন্টে। কিন্তু কোন এদের মধ্যে মাইলেজ বেশি পাওয়া যায় কোন বাইকগুলোতে তাই খুঁজে বের করেছি আমরা। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ন তালিকা।

Advertisements

1) TVS Raider পারফরম্যান্সে ভরপুর স্টাইলিশ এই রেসিং বাইকগুলোতে পাবেন দুর্দান্ত মাইলেজ, কেনার আগে দেখে নিন এই বিষয়গুলো
TVS Raider 125 সিসি সেগমেন্টে বেশ জনপ্রিয়। বাইকে 124.8 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার এবং অয়েল কুল প্রযুক্তির সাথে ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন লাগানো রয়েছে। এই ইঞ্জিন মোট 11.2 bhp শক্তি এবং 11.2 Nm পিক টর্ক জেনারেট করে। 5-গতির গিয়ারবক্স সহ Raider 125-এর বর্তমান এক্স-শোরুম দাম 93,719 টাকা।

Advertisements

2) Bajaj Pulsar 125 / NS125 পারফরম্যান্সে ভরপুর স্টাইলিশ এই রেসিং বাইকগুলোতে পাবেন দুর্দান্ত মাইলেজ, কেনার আগে দেখে নিন এই বিষয়গুলো
Pulsar ভারতে একটি অতীব সুপরিচিত ব্র্যান্ড। 125 সিসি সেগমেন্টে Pulsar NS 125 এবং Pulsar 125, এই দুটি বাইকই বিরাট জনপ্রিয়। সেখানে 124.4 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন মোট 11.8 bhp শক্তি এবং 11 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। Pulsar 125 সিরিজের এক্স-শোরুম দাম 89,254 টাকা।

3) KTM 125 Duke পারফরম্যান্সে ভরপুর স্টাইলিশ এই রেসিং বাইকগুলোতে পাবেন দুর্দান্ত মাইলেজ, কেনার আগে দেখে নিন এই বিষয়গুলো
125 সিসি সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী বাইক 125 Duke। গাড়িটির ইঞ্জিন বেশ ভারী এবং রেসিং বাইকের ফিচারস সহ এলেও মাইলেজ কিন্তু দারুণ। 125 Duke এ 124.7 সিসির ইঞ্জিন রয়েছে যা সর্বোচ্চ 14.3 bhp শক্তি এবং 12 Nm পিক টর্ক উৎপন্ন করে। 6 গতির ম্যানুয়াল গিয়ারবক্স সহ 125 Duke এর এক্স শোরুম দাম 1.78 লক্ষ টাকা।