Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsBig Change In The Suv Market The New Powerful Tata Sumo Is Coming To Shake The Market
Car News

SUV এর বাজারে বড় পরিবর্তন, বাজার কাঁপাতে আসছে নতুন শক্তিশালী TATA Sumo

বাজারে ফিরছে টাটা মোটরসের টাটা সুমো, নতুন ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন নিয়ে নতুনভাবে গাড়িটি লঞ্চ করছে টাটা মোটরস।

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 6, 2023 10:35 PM

সারা বিশ্বের প্রায় সমস্ত কোম্পানির কাছেই গুরুত্বপূর্ন হয়ে ওঠছে ভারতীয় বাজার। দেশের অন্দরে সবচেয়ে বেশি চাহিদা SUV এর, আর সেই জায়গায় একপ্রকার একচ্ছত্র অধিকার করে বসে রয়েছে Mahindra। অন্তত Low এবং Middle Budget সেগমেন্টে তো বটেই। কিন্তু আর নয়, এবার নয়া লুকে আসছে টাটা সুমো, যা নিয়ে বাজারে ইতিমধ্যেই উচ্ছাস দেখে যাচ্ছে।SUV এর বাজারে বড় পরিবর্তন, বাজার কাঁপাতে আসছে নতুন শক্তিশালী TATA Sumo

Advertisements

SUV সেগমেন্ট এখন হটকেকের মতো জনপ্রিয় হয়ে ওঠেছে। আর এই বাজার ধরার দৌড়ে নিজেদের পোর্টফোলিও আরো বড় করতে চলেছে টাটা মোটরস। আসন্ন সময়ে বাজারে ফিরে আসতে চলেছে টাটা সুমো (Tata Sumo)। চলুন দেখা যাক গাড়িটি নিয়ে কি জানা যাচ্ছে।

Advertisements

টাটা মোটরসের জনপ্রিয় গাড়ি টাটা সুমো। মার্কেটের চাহিদা দেখে টাটা মোটরস পুনরায় এই SUV টি নিয়ে আসছে বাজারে। নতুন ডিজাইনের সাথে টাটা সুমোর অত্যাধুনিক লুক বাজারে বেশ ঝড় তুলতে চলেছে। টাটা সুমো লঞ্চ হওয়ার পর স্বাভাবিক ভাবেই 7 সিটার ক্যাটেগরিতে বড়সড় পরিবর্তন দেখতে পাবে ভারতের বাজার।SUV এর বাজারে বড় পরিবর্তন, বাজার কাঁপাতে আসছে নতুন শক্তিশালী TATA Sumo

শক্তিশালী ইঞ্জিন : শক্তিশালী ইঞ্জিন এবং আকর্ষনীয় পেশীবহুল চেহারার সাথে বাজারে ফিরছে টাটা সুমো। নতুন Tata Sumo গাড়িতে 2936 সিসির 2.0 লিটার ডিজেল ইঞ্জিন লাগাতে চলেছে। যা 176 bhp শক্তি এবং 350nm টর্ক জেনারেট করতে সক্ষম।SUV এর বাজারে বড় পরিবর্তন, বাজার কাঁপাতে আসছে নতুন শক্তিশালী TATA Sumo

মাইলেজ : এর আগে টাটা সুমো গাড়িটি 15 কিমি মাইলেজ দিয়েছে। তাই স্বাভাবিক ভাবেই বলা চলে যে, নতুন গাড়ির মাইলেজ এই অংকের আশেপাশেই থাকবে। Tata Sumo বাজারে এলে বড় প্রতিযোগিতা পাবে মাহিন্দ্রা বোলেরো। আপাতত Mahindra Bolero দেশের সবথেকে বেশী বিক্রি হওয়া 7 আসনের গাড়ি।

ফিচারস : সূত্র মারফৎ জানা যাচ্ছে যে , Tata Sumo suv-তে ক্রুজ কন্ট্রোল, ADAS, সানরুফ, ব্লুটুথ কানেক্টিভিটি, বড় পর্দার মিউজিক সিস্টেম, হ্যান্ডস-ফ্রি মোবাইল রুফ মাউন্টেড এসি, ফগ ল্যাম্প, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডোর মতো অনেক ফিচারস রয়েছে। সাথে অনেক আধুনিক ফিচারস যুক্ত হবে এবং সুরক্ষা ব্যবস্থাতেও উন্নয়ন আসতে চলেছে।

SUV এর বাজারে বড় পরিবর্তন, বাজার কাঁপাতে আসছে নতুন শক্তিশালী TATA Sumo
source : cartorq

দাম : এখনো অফিসিয়াল কিছু জানা যায়নি, অর্থাৎ কোম্পানির তরফে কোনো রিপোর্ট আসেনি। তবে বিশেষজ্ঞরা আশা করছেন বাজারে গাড়িটির দাম থাকতে পারে 6.5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার মধ্যে।